×

জাতীয়

পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম

পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদের

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে উপস্থিত হয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। বিষয়টি বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ফেরদৌসী আহমেদ ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। ঘটনার পর থেকেই তাঁর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। একই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।

এদিকে ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ রয়েছে। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে।

এসব অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও তদন্তের ফলাফল আলাদাভাবে বিবেচ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

কুমিল্লায় জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অর্থ-আত্মসাতে দণ্ডপ্রাপ্ত শাহ মিজান!

বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App