×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তুলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পুরো মহাসড়ক জুড়ে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে গুলশান ত্যাগ করে। দিনব্যাপী নির্ধারিত অনুষ্ঠানমালা শেষে আজ সন্ধ্যায়ই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে, সকাল থেকেই মহাসড়ক জুড়ে ঢোল-বাদ্য বাজিয়ে আনন্দ-মিছিল ও উদযাপনে মেতে ওঠেন দলীয় সমর্থকেরা। সকাল ৯টা থেকেই প্রধানমন্ত্রীকে এক নজর দেখা এবং অভ্যর্থনা জানানোর জন্য মহাসড়কের উত্তর পাশে স্থানীয়দের উপচে পরা ভিড় দেখা যায়।

মহাসড়কের দাউদকান্দি অংশে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। অন্যদিকে চান্দিনা অংশে স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। এসময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

যাত্রী উপচে পড়লেও কেন লোকসানে রেল? প্রশ্ন পলাশ মাহমুদের

যাত্রী উপচে পড়লেও কেন লোকসানে রেল? প্রশ্ন পলাশ মাহমুদের

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App