×

জাতীয়

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।

এর আগে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন ফেরদৌসী আহমেদ। ঘটনার পরপরই তাঁর পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। একই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।

এদিকে ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্ক ছিল। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে।

এসব অভিযোগের জেরে বিভিন্ন সময়ে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App