×

আওয়ামী লীগ

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোবিন্দগঞ্জ পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিরা ৩ আগষ্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে। 

আরো পড়ুন: শামীম ওসমানসহ ২৩৯ জনের নামে মামলা

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে এসব অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার (১৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App