×

আওয়ামী লীগ

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল, পরে স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

নেত্রকোনার পূর্বধলা যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App