×

ব্যাংক

রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব ব্যাংক ও পুঁজিবাজারে কার্যকর হয়েছে নতুন সময়সূচি। পরিবর্তিত সূচি অনুযায়ী ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। পরবর্তী সময় দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য নির্ধারিত থাকবে।

সাধারণ সময়ে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত। রমজান উপলক্ষে সে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আরো পড়ুন : আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারের লেনদেন সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজানে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে এ লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়েছে, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম চালু রাখতে হবে, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়।

রমজানে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অফিস সময়ও নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম এই সময়সূচি অনুসারেই পরিচালিত হবে।

রমজান মাস শেষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার পূর্বের স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App