×

বরিশাল

পানির নিচে মুগডাল

বাম্পার ফলনের আশা ভেস্তে দুশ্চিন্তায় কৃষক

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

বাম্পার ফলনের আশা ভেস্তে দুশ্চিন্তায় কৃষক

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গত কয়েকদিনের অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকার মুগডাল ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে সম্ভাবনাময় ফলনের আশা ভেস্তে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৪ হাজার ২২০ হেক্টর জমিতে মুগডালের আবাদ হয়েছে। পাশাপাশি ১ হাজার ৮০ হেক্টর জমিতে বাদাম ও ১ হাজার ২২০ হেক্টরে মরিচ চাষ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ রবিশস্য ঘরে তুলতে পারলেও বাকি ফসল মাঠেই রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ টানা বৃষ্টিতে অনেক জমিতে হাঁটুসমান পানি জমে গেছে। এতে মুগডালসহ অন্যান্য রবিশস্য তলিয়ে রয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে আধাপাকা ফসল দ্রুত কেটে তুলছেন, ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

কৃষকদের ভাষ্য, ফসল কাটার আগমুহূর্তে বৃষ্টির কারণে ডাল, বাদাম ও মরিচ ক্ষেত পানির নিচে চলে গেছে। বিশেষ করে কিছু বিল এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তারা পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বৃষ্টিপাত হলেও দু-একটি প্লট ছাড়া বড় ধরনের জলাবদ্ধতা তৈরি হয়নি। ফলে বড় ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি মনে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রতারণা মামলা সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App