×

জাতীয়

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

ছবি : সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আবারও সভা ডেকেছে মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

চতুর্থ সভায় তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, কোনো গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা যোগ করতে হবে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট ভারত

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট ভারত

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App