×

জাতীয়

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার

ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা চাওয়ার অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।

অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাঁকে অর্থ ব্যয় করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

অডিওতে সনি তাঁর সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এ ছাড়া তাঁর ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন সনি। তাঁর দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে পাঠানোর আগে ওসি তাঁকে আলিঙ্গনের প্রস্তাব দেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁর বাংলোয় যেতে বলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন সনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাননি অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট ভারত

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট ভারত

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App