×

বরিশাল

কুয়াকাটায় পর্যটক সংকটে হতাশা ব্যবসায়ীরা

Icon

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:৩৭ পিএম

কুয়াকাটায় পর্যটক সংকটে হতাশা ব্যবসায়ীরা

ছবি : ভোরের কাগজ

পর্যটন নগরী কুয়াকাটায় ঈদুল আজহার টানা ছুটিতে আশানুরূপ পর্যটক না আসায় হতাশ হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। হোটেল-মোটেল মালিকরা যে প্রত্যাশা করেছিলেন তা পূরণ না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিন সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সমুদ্র সৈকত তুলনামূলকভাবে ফাঁকা। অল্প কিছু দর্শনার্থী এলেও তাদের বেশিরভাগই আশপাশের উপজেলার স্থানীয় পর্যটক। তারা সকালে এসে বিকেলে ফিরে যাচ্ছেন। ফলে আবাসিক হোটেলগুলোতে রাতযাপনের জন্য পর্যটকের উপস্থিতি খুবই কম।

পর্যটননির্ভর ব্যবসায়ীরা জানান, মৌসুমের এই সময়ে যে ধরনের ভিড় প্রত্যাশিত ছিল, তা না থাকায় তারা অলস সময় পার করছেন। এতে পর্যটন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন : ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হোটেল প্রেসিডেন্ট পার্কের ম্যানেজার মোরশেদ খান বলেন, নতুন এই হোটেলটি ঘিরে ভালো পর্যটকের আশা ছিল। কিন্তু বাস্তবে পর্যটকের চাপ না থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, ঈদের তৃতীয় দিনেও পর্যটকের উপস্থিতি আশানুরূপ নয়। এ বছর দুই শতাধিক হোটেল-মোটেল ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App