×

বরিশাল

সৈকতে ভেসে এলো দুই যুগের সবচেয়ে বড় মৃত তিমি

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২২ পিএম

 সৈকতে ভেসে এলো দুই যুগের সবচেয়ে বড় মৃত তিমি

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি ‘বেলিন’ প্রজাতির মৃত তিমি।

বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন পূর্ব পাশে তিমিটি আটকা পড়ে।

স্থানীয়দের দাবি, গত দুই যুগের মধ্যে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড়।

এর আগে, সকালে কুয়াকাটা সৈকত থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা। খবর পেয়ে ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা’ (উপরা)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা চালান। তবে তিমিটি অর্ধগলিত থাকায় সাগরে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে দুপুরের দিকে জোয়ারের স্রোতের টানে সেটি ঝাউবাগান এলাকায় সৈকতে চলে আসে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে গভীর সাগরে তিমিটির মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে বিশালাকার এই সামুদ্রিক প্রাণীটির মৃত্যু হলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিবেশবাদীরা এটিকে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য একটি ‘অশনি সংকেত’ হিসেবে দেখছেন। এদিকে বিরল এই তিমির কঙ্কালটি সরকারি উদ্যোগে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিমির মরদেহটি উদ্ধার ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App