×

বরিশাল

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়’—এমন চিরকুট লিখে পুলিশ ব্যারাকে মো. ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯টায় তালতলী থানা পুলিশের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার পর তার কক্ষ থেকে চার পৃষ্ঠার চিঠি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের ডিউটি শেষ করে সকাল ৮টায় থানার ব্যারাকে ফিরেছিলেন ফারুক গাজী। ধারণা করা হচ্ছে, ব্যারাকে ফেরার পর সকালের কোনো এক সময় তিনি কীটনাশক বা গ্যাস ট্যাবলেট সেবন করেন। সকাল ৯টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য সহকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে তাকে দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকৃত ওই চিঠিতে ফারুক গাজীর উল্লেখযোগ্য লেখা হল, ‌‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির লোকজনের কাছে দয়া করে জানাবেন যে, সে স্টোক করে মৃত্যুবরণ করেছে। আমার ডেট সার্টিফিকেট সঙ্গে পাঠিয়ে দেবেন।’

বিষয়টি নিশ্চিত করে আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সকাল ৯টার দিকে থানার তদন্ত কর্মকর্তা জানতে পারেন, একজন পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আত্মহত্যার পেছনের কারণ কী ছিলো, তা তদন্তের পর বলা যাবে। উদ্ধার করা চিরকুটেও কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

এলএনজি সংকট তীব্র, স্পট বাজারে দাম বেড়েছে ৩৪ শতাংশ

এলএনজি সংকট তীব্র, স্পট বাজারে দাম বেড়েছে ৩৪ শতাংশ

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

উত্তরখানে সংঘর্ষ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App