×

বরিশাল

কুয়াকাটায় এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

কুয়াকাটায় এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। খোলা বাজারে প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়।

শনিবার (৪ জুলাই) সকালে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলারে জেলে কাদের মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থিত মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে নিয়ে আসা হলে স্থানীয় খুচরা পাইকার রহমান ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।

মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।

জেলে কাদের মাঝি বলেন, সমুদ্রে গিয়ে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। আজ ট্রলারে এটিই সবচেয়ে বড় মাছ। বড় ইলিশ পাওয়ায় ভালো দাম পেয়েছি। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। আশা করছি, আগামী দিনে সরবরাহ আরও বৃদ্ধি পেলে বাজারে দামও সহনীয় পর্যায়ে চলে আসবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

তাহসিফের নিখোঁজ হওয়ার রাতে কী ঘটেছিল, জানালেন বন্ধু দ্বীপ

তাহসিফের নিখোঁজ হওয়ার রাতে কী ঘটেছিল, জানালেন বন্ধু দ্বীপ

শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App