×

জাতীয়

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজা রাজধানীর উত্তরায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে উত্তরার বাসায় যান।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর পেট ফোলা ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

তাহসিফের মৃত্যু নিয়ে বাবার বক্তব্যে উঠে এলো যেসব তথ্য

তাহসিফের মৃত্যু নিয়ে বাবার বক্তব্যে উঠে এলো যেসব তথ্য

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

তিন উপসচিবকে ওএসডি

তিন উপসচিবকে ওএসডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App