×

বরিশাল

সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে অন্তত ১২ জন জেলেকে আহত করেছে। হামলার সময় দস্যুরা ট্রলার থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ, মাছ ধরার জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) ভোর ৪টায় কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ট্রলারের মাঝি আইয়ুব (৪০) গুরুতর আহত হওয়ায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও তিনজন কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত জেলেদের সবার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

আরো পড়ুন: দুই শ্বশুরের দ্বন্দ্বে জামাই খুন, আহত ৫

ট্রলারের মালিক ইব্রাহিম জানান, ‘বৃহস্পতিবার (৩০ জুলাই) ১৪ জন জেলেকে নিয়ে ‌‘এফবি মিম’ নামের ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকার করতে বঙ্গোপসাগরে যায়। বুধবার ভোরে তীরে ফেরার পথে ২০-২৫ জনের সশস্ত্র জলদস্যু দল তাদের ট্রলারে উঠে জেলেদের পিটিয়ে আহত করে।’

তিনি আরো বলেন, ‘এসময় জেলেদের মারধর করে ট্রলারে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ, জাল, বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। পরে জেলেরা আহত অবস্থায় কোনোভাবে ট্রলারটি নিয়ে উপকূলে ফিরে আসেন।’

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘ঘটনাস্থল সরাসরি নৌ-পুলিশের আওতাভুক্ত না হলেও খবর পাওয়ার পর আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে কোস্টগার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল্লাহ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App