×

বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩৫ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম। বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৫৫৫ জন। তাঁদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। অর্থাৎ উত্তীর্ণের সংখ্যার দিক থেকেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

এবার বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এই সংখ্যা কমেছে। অন্যদিকে, গত বছর বোর্ডটিতে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রতিবছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে।

পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমে যাওয়ায় এবারের ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাসের হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত ও উচ্চতর ফলাফলের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

‘পুলিশ হেফাজতে আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে’

‘পুলিশ হেফাজতে আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে’

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App