×

বরিশাল

মিয়ানমারে পাচারকালে ট্রাকভর্তি ইউরিয়া সার আটক

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

মিয়ানমারে পাচারকালে ট্রাকভর্তি ইউরিয়া সার আটক

ছবি: সংগৃহীত

গভীর রাতে সাগরপথে মিয়ানমারে সার পাচারকালে ট্রাক ও ফিশিং ট্রলার থেকে সার আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত ২টায় চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরসংলগ্ন নুরে আলম মাস্টারের ঘাট থেকে ২৯৩ বস্তা ইউরিয়া সার আটক করে চরফ্যাশন থানার পুলিশ।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি থানার চর আফজাল ৫ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭), হাতিয়া থানার জাহাজমারা মৌলভীরঘোনা ১ নম্বর ওয়ার্ডের হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), নোয়াখালী জেলার চর জব্বার থানার চর কেলাক ৯ নম্বর ওয়ার্ডের অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) ও হাতিয়া থানার পশ্চিম রসুলপুর ৯ নম্বর ওয়ার্ডের নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০)।

থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বেতুয়া ঘাটসংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার লোড করা অবস্থায় সারগুলো আটক করা হয়েছে। এ ছাড়া ট্রাক ও ফিশিং বোটটিও আটক রয়েছে বলে জানান তিনি। এ সময় চার শ্রমিককে আটক করা হয়।

আরও পড়ুন: শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পাচার আইনে মামলা শেষে আদালতে পাঠানো হবে বলে জানান অফিসার ইনচার্জ। অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু তাহের জানান, সার আটকের সংবাদ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে, পাশাপাশি আমরাও খোঁজখবর নিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App