×

ময়মনসিংহ

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

ছবি: সংগৃহীত

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার বাসভবন থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। ওই নারী গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম উজিলা বলে জানা গেছে।

আরও পড়ুন: গভীর রাতে ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ওসি আরও জানান, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের বাসভবনে গভীর রাতে একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতির বিষয়টি নিরাপত্তার দিক থেকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে আদালতে যা বললেন তিশা

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে আদালতে যা বললেন তিশা

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App