×

বরিশাল

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক

Icon

কলাপাড়া ও কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে দলিল লেখকের সহাকারী হিসেবে কাজ করেন।

রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

শাম্মী আক্তার অভিযোগ করেন, প্রায় ৩ মাস আগে তিনি প্রিন্সের কাছে ৫৬ নং জেএল খাজুরা মৌজার ৭ টি দলিলের মিউটিশন করার কাগজপত্র জমা দেন। পরে প্রিন্স দুটি দলিলের মিউটিশন সম্পাদনের কাগজ শাম্মীর কাছে জমা দিলে সে কিউআর কোড সার্চ দিয়ে দেখতে পান মিউটিশন দুটি ভূয়া। এছাড়া ওই মিউটিশনে এ্যাসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসানো। এরপরে আজ দুপুরে এ্যাসিল্যান্ড অফিসে উপস্থিত হয়ে তিনি থানা পুলিশে মৌখিক অভিযোগ করেন এবং প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এভাবে জালিয়াতি চক্রের প্রতারনার কারনে কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তার কাছে অন্তত ২৭ টি জালিয়াতি ধরা পড়েছে। এসব জালিয়াতির বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থান নিচ্ছেন। এধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App