×

বরিশাল

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

ছবি : সংগৃহীত

ভোলার লালমোহনে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভিমরুলের আক্রমণে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ একটি নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার সন্ধ্যায় মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে ওই এলাকায় থাকা ভিমরুলের একটি ঝাঁক পুলিশ সদস্য ও স্থানীয়দের ওপর আক্রমণ করে।

এতে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলামিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি ঘটনাস্থলে থাকা ২০ থেকে ২৫ জন স্থানীয় বাসিন্দাও ভিমরুলের কামড়ে আহত হন। আহত পুলিশ সদস্যদের পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় স্কুলশিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক কারবারিকে স্থানীয়রা ঘেরাও করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হঠাৎ ভিমরুলের আক্রমণ শুরু হয়। এতে বশার হাওলাদার, রুবেল, মামুনসহ বেশ কয়েকজন আহত হন।

পরে পুলিশ শারমিন নামে ওই নারীকে কয়েকটি ইয়াবাসহ আটক করে।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। পরে ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবাসিক হোটেলের অতিথিদের তালিকা নিতে হবে

ডিএমপি কমিশনার আবাসিক হোটেলের অতিথিদের তালিকা নিতে হবে

ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবি

ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবি

না ফেরার দেশে অভিনেতা মুকুল জামিল

না ফেরার দেশে অভিনেতা মুকুল জামিল

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App