×

বরিশাল

ভোলার বিচ্ছিন্ন দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক

Icon

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

ভোলার বিচ্ছিন্ন দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে  চর মোজাম্মেল চরে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল। আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের  আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের মাধ্যমে চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App