×

জাতীয়

টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন

ফাইল ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য।

ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো। আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ১২ দিন। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এসব বিদ্যালয়েও টানা ১২ দিন ছুটি পাওয়া যাবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজে মোট ১৮ দিন বন্ধ থাকবে।

মাদ্রাসা

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১৫ দিন বন্ধ থাকবে মাদ্রাসা।

এ ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকা শেষ হবে। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

 ছাত্রদলের আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ছাত্রদলের আলোচিত জুটিরা এখন কে কোথায়?

রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা

রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা

এবার শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে সড়ক অবরোধ

সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App