×

বিএনপি

ঢাবির ভর্তি পরীক্ষায় ফি কমানোর আবেদন ছাত্রদলের

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

ঢাবির ভর্তি পরীক্ষায় ফি কমানোর আবেদন ছাত্রদলের

গত পাঁচ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি ফি বেড়েছে ৭০০ টাকা। ছবি : ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। পাশাপাশি চলতি বছরের শেষে সম্ভাব্য ভর্তি পরীক্ষা পেছানোর জন্যও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর আবেদন জানিয়েছে সংগঠনটি। 

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদের মাধ্যমে উপাচার্য বরাবর আবেদনটি পৌঁছে দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই আবেদন সাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। 

এসময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সহ সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন। 

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি হবে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ছিল ১০৫০ টাকা। যা তার আগের বছর থেকে ৫০ টাকা বাড়ানো হয়। এদিকে গত পাঁচ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি ফি বেড়েছে ৭০০ টাকা।

আরো পড়ুন : যৌন হয়রানি: রাবির সহযোগী অধ্যাপক সাগর সাময়িক বরখাস্ত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা

বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App