×

বিএনপি

লুটপাটকারীদের শাস্তি ও বন্ধ কারখানা চালু করার আহ্বান ফখরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

লুটপাটকারীদের শাস্তি ও বন্ধ কারখানা চালু করার আহ্বান ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি ও ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তবে এসব লুটপাটের দায়ে বন্ধ করে দেওয়া শিল্প-কারখানার কারণে ১৪ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন, এ দায়িত্ব কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। 

তিনি বলেন, বেকারত্ব সৃষ্টি না করে বরং কারখানাগুলো কীভাবে পুনরায় চালু করা যায় এবং মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যায়, সে বিষয়েই সরকারের মনোযোগ দেওয়া জরুরি।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। জিয়াউর রহমান কম কথা বললেও বেশি কাজ করতেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই দেশ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে এবং ক্লোজ ইকোনমি থেকে ওপেন ইকোনমিতে রূপান্তরিত হয়। সেই ধারাবাহিকতায় বিএনপিও অর্থনীতি ও জনগণের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।

আরো পড়ুন : বিএনপি: সংঘাতে জড়াচ্ছে তৃণমূল, আরো ছড়িয়ে পড়ার শঙ্কা

বিএনপি মহাসচিব বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকা প্রতিটি সময়ে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। বিএনপি চায় সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকরা যেন ন্যায্য মূল্য পায় এবং ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা বজায় থাকে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনোই অর্থনীতি ধ্বংস করেনি—এ অভিযোগ কেউ করতে পারেনি। ব্যবসায়ীদের ওপর আস্থা সৃষ্টি করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা যদি আমাদের বিশ্বাসই না পায়, তাহলে দেশের অর্থনীতিতে তারা অবদান রাখবে কীভাবে?

১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অনেকে মনে করেছিল বাংলাদেশ আর দাঁড়াতে পারবে না—কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে সেই অবস্থা থেকে টেনে তুলেছিলেন বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশকে বটমলেস বাস্কেট থেকে সম্ভাবনাময় দেশে পরিণত করাই ছিল জিয়ার অবদান।

কৃষি উৎপাদনশীলতার প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, কৃষকদের সার, বীজ ও সেচ সঠিকভাবে পৌঁছাতে পারলে আরো উন্নতি সম্ভব। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন—যা নিয়ে বিএনপি ইতোমধ্যে ভাবছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App