×

বিএনপি

যথাযথ সময়ে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

যথাযথ সময়ে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড কাজ করছে এবং তাকে দেখতে আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংকালে এক প্রশ্নের তিনি বলেন, উনাকে দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন।

তিনি বলেন, দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল মনে হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

বিদেশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।

গত ২৩শে নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর থেকে তিনি এই হাসপাতালের সিসিইউতে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App