×

বিএনপি

আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, যাবেন পঙ্গু হাসপাতালেও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম

আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, যাবেন পঙ্গু হাসপাতালেও

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত।

এ ছাড়া তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাবেন।

কর্মসূচি অনুযায়ী, শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন। সেখানে একজন নাগরিক হিসেবে তিনি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর তার এই এনআইডি নিবন্ধনকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

এরপর তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে—জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। পাশাপাশি তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং তাদের খোঁজখবর নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App