×

খেলা

বিদেশ থেকে এসে পৌঁছায়নি, ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

বিদেশ থেকে এসে পৌঁছায়নি, ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

ছবি: সংগৃহীত

নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়েই আজ (শুক্রবার) পর্দা উঠেছে বিপিএলের দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও অনিশ্চয়তা তৈরি হয়। 

পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। 

এছাড়া শুরুর দিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ দোহাই দিয়ে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হয়েছে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছে। 

পরে হয় কোরআন তিলওয়াতও। এরপরে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সবাই। পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই! বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের শুরুতে ট্রফি নিয়েই শুরু হয় খেলা। তবে বিপিএল ক্ষেত্রে দেখা গেল উল্টো। 

খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা রয়েছে, এখনো  না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিন দেখা যায়নি ট্রফি। যে কারণে ক্যাপ্টেনস ডেও হয়নি গতকাল।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিককে তুলে নিয়ে গেল ডিবি

ছাত্রদল নেত্রীর পর্নোগ্রাফি মামলা সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিককে তুলে নিয়ে গেল ডিবি

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারের ডিবি

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারের ডিবি

ঢাবি হলে ফের ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি হলে ফের ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থী বহিষ্কার

বরিশালে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ, অজ্ঞাত ব্যক্তি উধাও

বরিশালে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ, অজ্ঞাত ব্যক্তি উধাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App