×

বিএনপি

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার : রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার : রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের জোর-জবরদস্তির মাধ্যমে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সরকারের আমলে অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।

পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অ্যাবের নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষেই রায় দেয়। তাঁর দাবি, দেশের মানুষ বিএনপিকে গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় একটি নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, দেশে দুটি ‘অপশক্তি’ সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি মুক্তিযুদ্ধবিরোধী এবং অন্যটি ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। এসব শক্তির বিপরীতে জনগণ বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতির ধারক হিসেবে দেখে বলেও মন্তব্য করেন টুকু।

বিএনপিকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে টুকু বলেন, যারা জনগণের সমর্থন হারিয়ে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়েছে, তারা বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে। তবে জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করা বিএনপিকে এ দেশ থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে জনগণ বিশ্বাস করে।

দুই পর্বে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রথম পর্বে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতা, কৃষিবিদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

এর আগে সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App