×

বিএনপি

দলীয়কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

দলীয়কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় দলীয়কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সিদ্দিকী (৪৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেল থেকে তাকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলাসহ বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের।

জানা গেছে, বালু মহালের টাকা নিয়ে বিরোধের জেরে ২৫ জুলাই মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের সামনে পৌর বিএনপির সদস্য রিয়াজ উদ্দিন টিপুকে গুলি করে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সিদ্দিকী ও তার সহযোগীরা।

এ ঘটনায় পরদিন মামলা করেন আহত বিএনপি নেতা টিপু। টিপু বলেন, ‘৩০ জন অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে তাকে হত্যা করতে চেয়েছিলেন আলমগীর সিদ্দিকী।’

তবে মামলাটি মিথ্যা দাবি করে ২৮ জুলাই ছাগলনাইয়ায় মানববন্ধন করেন আলমগীরের অনুসারীরা। মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন আলমগীর হোসেন সিদ্দিকী।

জানতে চাইলে ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, ধৃত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, অপহরণ, সাংবাদিককে হত্যাচেষ্টাসহ বহু অভিযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App