×

বিএনপি

‘আ.লীগের সঙ্গে গুপ্ত দল যুক্ত হয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

‘আ.লীগের সঙ্গে গুপ্ত দল যুক্ত হয়েছে’

ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে জামায়াত। তাঁর ভাষায়, আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, আর তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। এই দুই দলের আচরণ একই রকম।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সম্পন্ন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসাসেবা নিয়ে রিজভী বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিএসসিসির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’

সাজেক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির ‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’

বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে

বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App