×

বিএনপি

মনোনয়নপত্র বৈধ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

ফাইল ছবি

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কার্যালয়ে এ মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে সেটা বৈধ বলে ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনটিতে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। এজন্য এলিজা জামান একমাত্র প্রার্থী হওয়ায় আইনি প্রক্রিয়া, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এর আগে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এলিজা জামানকে এই আসনে চূড়ান্ত প্রার্থী করা হয়।

জানা গেছে, এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App