×

জাতীয়

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নামে আটজনকে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগ দেওয়ার একটি পত্র জাল বলে জানিয়েছে সংস্থাটি। সরকারি দপ্তর থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র প্রকাশ করা হয়নি। পত্রটিতে ব্যবহৃত তথ্য ও স্বাক্ষরও ভুয়া বলে জানিয়েছে এনবিআর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটজনের নামে তৈরি নিয়োগপত্রটি ভুয়া।

জানা গেছে, জাল নিয়োগপত্রটিতে ২০২৬ সালের ১৫ অক্টোবর তারিখ উল্লেখ করা হয়েছে। এতে আটজন প্রার্থীকে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। বেতন স্কেল দেখানো হয়েছে ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। পাশাপাশি প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে এনবিআরের বোর্ড প্রশাসন শাখায় যোগদান করতে বলা হয়েছে।

নিয়োগপত্রটিতে সরকারি দপ্তরের নাম, ঠিকানা, ওয়েবসাইট, স্মারক নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এতে প্রার্থীদের নাম, রোল নম্বর, বাবা-মায়ের নাম ও স্থায়ী ঠিকানাও উল্লেখ রয়েছে। তবে এসব তথ্য ব্যবহার করে তৈরি করা নিয়োগপত্রটি আসল নয় বলে জানিয়েছে সংস্থাটি।

এনবিআর জানিয়েছে, এ ধরনের জাল নিয়োগপত্রের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে। তাই সরকারি চাকরিপ্রত্যাশীদের নিয়োগসংক্রান্ত কোনো চিঠি পাওয়ার পর সেটির সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি চাকরির নিয়োগপত্র যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি ওয়েবসাইট, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া জরুরি। শুধু সরকারি লোগো, স্মারক নম্বর, কর্মকর্তার নাম কিংবা স্বাক্ষর থাকলেই কোনো নিয়োগপত্রকে আসল বলে ধরে নেওয়া উচিত নয়।

এনবিআরের নামে প্রচারিত জাল নিয়োগপত্রের বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নিয়োগপত্রের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ, ব্যক্তিগত তথ্য কিংবা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App