×

জাতীয়

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ নিয়ে শুরুতে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও পরে বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে যান্ত্রিক ত্রুটিকে এর কারণ হিসেবে উল্লেখ করে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের একটি অংশেও বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

সংস্থাটি জানায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ছিল।

পরে বিদ্যুৎ বিভাগ জানায়, ইতোমধ্যে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছিল ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। সে সময় চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ছিল ২৯৮ মেগাওয়াট। তবে এই ঘাটতির সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিপর্যয়ের সূত্রপাত ও বিস্তারিত কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দিলে একসঙ্গে বড় এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক করা হয়।

এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর দেশের জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। ওই দিন দুপুর ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে সমস্যা শুরু হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ওই ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App