×

বিএনপি

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

Icon

ফটিকছড়ি( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধি ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার পাশাপাশি অন্তত ১৫টি মোটরসাইকেল ভাংচুর করা  হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে  দাবী করা হচ্ছে। এছাড়া বিএনপির  পাঁচজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার পর স্থানীয় এক যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা ও ভাংচুর  চালায় বিএনপির কর্মীরা। শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল  দুপুরে নানুপুর বাজারে  একটি ঝটিকা মিছিল বের করে স্থানীীয় যুবলীগের কতিপয় নেতা কর্মী।  এর প্রতিবাদে আজ বিকালে  যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটর সাইকেলযোগে একটি  মিছিল বের করে।

মিছিলটি কিপাইত নগর শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ী মসজিদের সামনে পৌঁছালে  ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে  হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন  ধরিয়ে দেওয়া হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। আহতরা  হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন মসজিদে মাইকিং করে যুবলীগের কর্মীরা পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ বলেন, “ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭ এর সদস্যরা অবস্থান করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে লাখের নিচে নামবে সোনার দাম, যা জানা গেল

ভারতে লাখের নিচে নামবে সোনার দাম, যা জানা গেল

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App