×

বলিউড

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন ‘কেজিএফ’ ছবির পরিচালক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন ‘কেজিএফ’ ছবির পরিচালক!

তিনি ক্ষমাপ্রার্থনা করলেন পরিচালক রাজকুমার হিরানির কাছেও। ছবি : সংগৃহীত

২০২৩ সালের ক্রিসমাসের আবহে প্রভাস অভিনীত ছবি 'সালার' মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। প্রভাসের টলমল হওয়া কেরিয়ারকে শক্ত পায়ে দাঁড়াতে দারুণ সাহায্য করেছিল 'সালার'।

একই সময়ে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডাঙ্কি’, যে ছবির নায়ক ছিলেন বলিউড কিং শাহরুখ খান। দু’টি ছবি একই দিনে মুক্তি পাওয়াতে বক্স অফিসে ব্যবসা ভাগ হওয়ার পাশাপাশি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল শাহরুখ এবং প্রভাসের অনুরাগীদের মধ্যেও।

সালার ছবির পরিচালক প্রশান্ত নীল ক্ষমা চাইলেন শাহরুখ খানের কাছে। ক্ষমাপ্রার্থনা করলেন পরিচালক রাজকুমার হিরানির কাছেও।

সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত নীল এক সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘এক বছর আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করে রেখেছিল 'ডাঙ্কি'। রাজু স্যার শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ। ’

ডাঙ্কির পুরো টিমের কাছে ক্ষমা চাইছি উল্লেখ করে বলেন, ‘আমি ডাঙ্কির গোটা টিমের কাছে ক্ষমা চাইছি। আমরা সত্যিই চাইনি একই দিনে এরকম কিছু হোক।’

এরপর বলেন, ‘যদি কোনো সংস্থা অথবা ব্যক্তি তাদের ছবি মুক্তির কথা ঘোষণা করে রাখে তাহলে পরে এসে সেই তারিখেই ভাগ বসানো মোটেই ঠিক কথা নয়। সমর্থনযোগ্য নয়। কিন্তু আমাদের কাছে ওইদিন সালারকে বড়পর্দায় নিয়ে আশা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কারণ জ্যোতিষী আমাদের জানিয়েছিলেন ওই তারিখটি আমাদের ছবির মুক্তি পাওয়ার দিন হিসাবে অত্যন্ত শুভ।’

আরো পড়ুন : ফের বিয়ে করলেন সানি-ড্যানিয়েল দম্পতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App