×

বলিউড

‘জেনারেশন গটার’

এবার কঙ্গনাকে এক হাত নিলেন সোনু সুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

এবার কঙ্গনাকে এক হাত নিলেন সোনু সুদ

ছবি: সংগৃহীত

অভিনেত্রী কঙ্গনা রানাউত আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘জেনারেশন গটার’ আখ্যা দিয়ে তোপের মুখে পড়েছেন। রাখী সাওয়ান্তের পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন বাস্তব জীবনের ত্রাণকর্তা হিসেবে পরিচিত বলিউড অভিনেতা সোনু সুদ।

কঙ্গনার এই মন্তব্যকে চরম লজ্জাজনক হিসেবে অভিহিত করে জনপ্রতিনিধি ও তারকাদের কথা বলার সময় শালীনতা বজায় রাখার জোর পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন তরুণ সমাজ ও শিক্ষার্থী আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের বিষয়টি সোনু সুদের সামনে তুলে ধরেন, তখন স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা।

সোনু বলেছেন, ‘যদি তিনি সত্যি এমন কথা বলে থাকেন, তবে তা অত্যন্ত লজ্জাজনক। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, কথা বলার আগে মেপে নেওয়া উচিত। কারণ এই সাধারণ মানুষ এবং আজকের এই তরুণ সমাজই আমাদের তারকা বানায়, তারা হাত তুলেছেন বলেই আজ আমরা এই উচ্চতায় দাঁড়িয়ে আছি। জনগণ হলো ঈশ্বরের আরেক রূপ, তাই তাদের অপমান করা কোনোভাবেই কাম্য নয়।’

কঙ্গনার প্রতি ইঙ্গিত করে সোনু আরও বলেছেন, ‘জনগণ ও তরুণরা যতদিন আপনার পাশে থাকবে, ততদিনই আপনার সাফল্য বজায় থাকবে। তারা সাথে না থাকলে পথচলা কঠিন হয়ে পড়ে। রাজনীতিক বা তারকা— যেটাই হই না কেন, আমাদের দায়িত্ব সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।’

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে জেন-জি বা তরুণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা করেছিলেন কঙ্গনা। তিনি এই আন্দোলনের ভিডিওগুলোকে ‘বমি আসার মতো’ বলে আখ্যা দেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘জেনারেশন গটার’ বলে গালি দেন। কঙ্গনা দাবি করেছিলেন, এই তরুণরা পড়াশোনায় ভালো নয় এবং সমাজের জন্য এদের কোনো অবদান নেই।

কঙ্গনার এই অপমানজনক মন্তব্যের পর থেকেই বিনোদন জগত থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের তোপের মুখে পড়ছেন এই অভিনেত্রী। এবার সোনু সুদের এই স্পষ্টবাদী মন্তব্য পুরো বিতর্কে এক নতুন মাত্রা যোগ করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

আজ থেকে শুরু জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম

ঢাবি ক্যাম্পাস আজ থেকে শুরু জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App