×

বলিউড

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

সালমান খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি সালমান খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। সালমানের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় সালমান আগের চেয়ে অনেকটা রোগা হয়েছেন। সেই ভিডিও দেখে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই মনে হয়েছিল অভিনেতা হয়তো অসুস্থ। সত্যিই কি তাই?

ভাইরাল ভিডিওর পর সালমান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল।

অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন খোদ সালমান। ভাই সোহেল খানের রিয়্যালিটি শো 'অ্যালায়েন্স’-এর চূড়ান্ত পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তিনি জানিয়েছেন, ওজন কমা কোনও অসুস্থতার কারণে নয়। বরং সম্পূর্ণ পরিকল্পিত। অনুষ্ঠানের একটি ভাইরাল ক্লিপে দেখা যায়, সোহেল নিজের অ্যাবস দেখিয়ে বলেন, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন। তখনই সালমান হেসে জানান, 'আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।' সালমানের কথা শুনে উপস্থিত দর্শকেরাও বিস্মিত হয়ে যান।

আরো পড়ুন: স্বামীর পরকীয়া, গর্ভস্থ সন্তানকে হারানো! মুখ খুললেন ওম পুরীর স্ত্রী

সালমানের এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে যায়, গত কয়েক সপ্তাহ ধরে তার চেহারা নিয়ে যে জল্পনা চলছিল, সেটার নেপথ্যে শারীরিক অসুস্থতা নেই। বরং নতুন ছবির চরিত্রের জন্যই তিনি কঠোর ফিটনেস রুটিন মেনে ওজন কমিয়েছেন। আগামী ছবিতে একেবারে নতুন লুকে ধরা দিতেই এই শারীরিক পরিবর্তন করেছেন অভিনেতা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সালমানের ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য দেখা গিয়েছিল। কেউ লিখেছিলেন, 'ভাইজানকে অসুস্থ লাগছে', আবার কেউ প্রশ্ন তুলেছিলেন তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে। তবে 'অ্যালায়েন্স’-এর মঞ্চে নিজের মুখেই ১৬ কেজি ওজন কমানোর কথা জানিয়ে সব জল্পনায় কার্যত ইতি টানলেন বলিউডের ভাইজান।

সূত্র: এই সময়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, দু’জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, দু’জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App