×

বিনোদন

স্বামীর পরকীয়া, গর্ভস্থ সন্তানকে হারানো! মুখ খুললেন ওম পুরীর স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

স্বামীর পরকীয়া, গর্ভস্থ সন্তানকে হারানো! মুখ খুললেন ওম পুরীর স্ত্রী

ওম পুরীকে নিয়ে বিস্ফোরক কথা জানালেন সীমা কপূর। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ওম পুরী মৃত্যুর পরও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থামেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রথম স্ত্রী সীমা কপূর দাম্পত্য জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন।

সীমা কপূরের দাবি, অন্তঃসত্ত্বা থাকাকালীনই ওম পুরী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই ঘটনাই শেষ পর্যন্ত তাদের সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।

সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের আগেই ওম পুরী তাকে জানিয়েছিলেন, বাড়ির এক পরিচারিকার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিষয়টি জেনেও তিনি বিয়ে ভাঙার সাহস পাননি এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন: প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

সীমা জানান, বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল। তবে ‘সিটি অব জয়’ সিনেমার শুটিংয়ের সময় পরিস্থিতি বদলে যায়। ওই ছবির সেটেই ওম পুরীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি ওই নারীকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলেও হয়।

সীমা জানান, তার আশপাশের অনেকেই বিষয়টি জানতেন। ঘনিষ্ঠ বন্ধুরাও সম্পর্কের খবর পেলেও শুরুতে তাকে কিছু জানাননি। তাদের ধারণা ছিল, বিষয়টি হয়তো সাময়িক। পরে দিল্লিতে থাকার সময় ওম পুরী নিজেই ফোন করে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেন। স্বামীর কণ্ঠ শুনেই তিনি বুঝতে পারেন, সম্পর্কটি অনেক দূর গড়িয়েছে।

মুম্বাই ফিরে সংসার টিকিয়ে রাখার শেষ চেষ্টা করেছিলেন সীমা। কিন্তু ওম পুরীর ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে প্রেমপত্র খুঁজে পাওয়ার পর তার সেই আশাও ভেঙে যায়। 

তিনি জানান, তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং সে বিষয়টি জানার পরও ওম পুরী নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন।

শেষ পর্যন্ত তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এক রাতে তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আশা ছিল, ওম পুরী হয়তো তাকে ফিরিয়ে আনবেন। কিন্তু তা আর হয়নি।

সীমার অভিযোগ, পরে তিনি গর্ভের সন্তানও হারান। সেই কঠিন সময়ে ওম পুরী তার পাশে দাঁড়াননি। এমনকি দেখা করতে বা সমবেদনা জানাতেও আসেননি। পরিবর্তে নিজের সচিবের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। তবে সেই অর্থ গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন সীমা কপূর।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App