×

রাজধানী

রাজধানীতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

রাজধানীতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মিছিল নিয়ে অবস্থান নেন তারা। এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে’। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ডিপিডিসি কর্তৃক হয়রানি বন্ধ, যৌক্তিক ট্রাফিক ব্যবস্থা প্রণয়ন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের নামে হয়রানি বন্ধ এবং বাণিজ্যিকভাবে নির্ধারিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের দাবি, রিকশা, ভ্যান ও ইজিবাইক চালিয়ে তারা জীবিকা নির্বাহ করেন। এসব যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হলে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে শ্রমিকদের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি চলতে থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। প্রেস ক্লাবের সড়ক দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় মৎস্য ভবন এলাকা থেকে একটা মিছিল প্রেস ক্লাবের সামনে যায়।

অপর দিকে শাহবাগ থেকে ঢাকা রমনা পার্কে পাশ ধরে একটা মিছিল প্রেস ক্লাবের দিকে যেতে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

আসিফ মাহমুদ পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App