×

বাজেট

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

‘সুশাসন ছাড়া এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৪৮ পিএম

‘সুশাসন ছাড়া এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব’

ছবি: সংগৃহীত

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব।’

সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য দেশের কর কাঠামোর সমালোচনা করে আরও বলেন, ‘অর্থনীতির সাধারণ নিয়ম হলো—যার বেশি সম্পদ আছে, তাকেই সমাজ ও রাষ্ট্রকে বেশি কর দিতে হবে। অথচ আমাদের সরকার ক্রমান্বয়ে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে বেশি এগোচ্ছে। সরকারের এই পরোক্ষ কর নীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত দেশের সাধারণ ও স্বল্প আয়ের মানুষের ওপরেই গিয়ে পড়বে, যা তাঁদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।’

প্রস্তাবিত বাজেটের নতুন আয়কর কাঠামো দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ওপর তীব্র মানসিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি মনে করেন, সাধারণ মানুষের ওপর চাপ না বাড়িয়ে এবারের বাজেটে ধনীদের ওপর আরও বেশি করে সম্পদ কর বা সারচার্জ আরোপ করা উচিত ছিল।

বাজেটের বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচকের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও মন্তব্য করেন, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি এবং রাজস্ব আহরণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তে এক ধরনের অবাস্তব ও গাণিতিক ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে, যা বাস্তব অর্থনীতির চিত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App