×

ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে এমন ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।

মঙ্গলবার(১০ মার্চ) সকালে এশীয় বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

তবে সাম্প্রতিক এই পতনের পরও সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় তেলের দাম এখনো প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দামের এই পতনের পেছনে অন্যতম কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। সোমবার তিনি বলেন, চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হয়ে যাবে’, যা বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

আরো পড়ুন: জ্বালানি তেলের মজুত কত দিন আছে? বাড়বে কি না দাম

এদিকে তেলের দাম কমার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। জাপানের প্রধান শেয়ার সূচক নিকেই ২২৫ প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এশিয়ার অনেক দেশ উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা তেলের ওপর নির্ভরশীল। ফলে তেলের দাম বাড়ার কারণে এসব দেশের শেয়ারবাজারে যে চাপ তৈরি হয়েছিল, দাম কমায় তা কিছুটা কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App