×

বিনোদন

ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর আবেগঘন স্ট্যাটাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম

ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর আবেগঘন স্ট্যাটাস

ছবি : সংগৃহীত

উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন আবারও ক্যানসারের কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের মধ্যে এবার দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে তাঁর শরীরে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানান সামিয়া।

সামিয়া জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

নিজের ক্যানসারযাত্রার কথা তুলে ধরে সামিয়া বলেন, গত পাঁচ বছর ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে তাঁর চিকিৎসা চলেছিল। এবারকার চিকিৎসা ও অভিজ্ঞতা তাঁর জন্য সম্পূর্ণ ভিন্ন বলে জানান তিনি।

আরও পড়ুন: ইলিয়াসকে মেঘনা আলমের চ্যালেঞ্জ

কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে মন খারাপ না করে মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়ে যাওয়ার আগেই নিজের পছন্দমতো নতুন হেয়ারকাট করিয়ে সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তিনি।

সামিয়া বলেন, জীবনের কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। নতুন হেয়ারকাটের মাধ্যমে নিজের নতুন লুককে উদযাপন করার পাশাপাশি নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে সামিয়া বলেন, ক্যানসারের এই লড়াই কতটা কঠিন, তা যারা এর মধ্য দিয়ে গেছেন তারাই সবচেয়ে ভালো বোঝেন। তাঁর প্রত্যাশা, তাঁর কাছের কোনো মানুষ যেন কখনো এমন কঠিন সময়ের মধ্য দিয়ে না যান।

কঠিন এই সময়ে সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন সামিয়া। আল্লাহ যেন তাঁর চিকিৎসা সহজ করে দেন এবং আগের মতো এবারও তাঁকে শক্ত রাখেন এমন প্রার্থনা করেছেন তিনি। দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তাঁর শরীরে চতুর্থ পর্যায়ের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন সামিয়া। এবার নিজের নতুন চিকিৎসাযাত্রায়ও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App