×

ব্যবসা-বাণিজ্য

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এর আগে একই দিন সকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়।

আরো পড়ুন: ঈদের আগে আবারো কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রূপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রূপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার বাড়ানো ও ১৯ বার কমানো হয়েছে। একই সময়ে রূপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের দাবি গ্যাসক্ষেত্রে হামলা  হয়েছে যুক্তরাষ্ট্রের অগোচরে, ইসরায়েল বলছে ‘যৌথ হামলা’

ট্রাম্পের দাবি গ্যাসক্ষেত্রে হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের অগোচরে, ইসরায়েল বলছে ‘যৌথ হামলা’

অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান জোরদার, যাত্রীদের টাকা ফেরত

অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান জোরদার, যাত্রীদের টাকা ফেরত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

খালের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

খালের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App