×

ক্যাম্পাস

রাবিতে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় সিনিয়রের ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম

রাবিতে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় সিনিয়রের ওপর হামলা

রাবিতে প্রক্টর দপ্তরে সিসি ফুটেজের ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় বহিরাগত লোকজন নিয়ে নিজ ক্যাম্পাসের সিনিয়রের ওপর হামলার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। 

রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সহযোগিতায় এক বহিরাগতকে আটক করা হয়েছে।

মারধরের শিকার সিনিয়র শিক্ষার্থীর নাম শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এছাড়া তিনি ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত জুনিয়র একই ডিসিপ্লিনের শিক্ষার্থী আকাশ। তিনি ২০২৩-২৪ সেশনে পড়েন। তিনিও ছাত্রদল কর্মী, তার বাড়ি রাজশাহী শহরে।

প্রক্টর দপ্তরে সিসি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে আকাশসহ কয়েকজন তার পথরোধ করেন। তারপর হঠাৎই তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওন জানান, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার ওপর হামলা হয় এবং মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। 

মারধরের কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রথমবর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে ধূমপান করছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসেছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন এই নেতা।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘দুজনেই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্য জনকে মেরেছে। ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থী এক বহিরাগতকে আটক করে এবং প্রক্টরিয়াল টিমকে অবগত করে। টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী রিনা রহমান আর নেই

অভিনেত্রী রিনা রহমান আর নেই

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

১৭ দিনের যুদ্ধে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের সামরিক উপদেষ্টা ১৭ দিনের যুদ্ধে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App