×

ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, গত ৩ জুলাই রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীনদের ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারা লঙ্ঘিত হওয়ায় অভিযুক্তদের অধ্যাদেশের ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো. আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাঈম আহমেদ সজিব।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্তরা প্রথমে নবীন শিক্ষার্থীদের মহুয়া এলাকায় এবং পরে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিয়ে যান। সেখানে পরিচয় ও শৃঙ্খলা শেখানোর নামে তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখা, অশালীন ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

আরো পড়ুন : ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

একপর্যায়ে এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতিকে বিষয়টি জানান। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে নিয়ে আসেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. এহসানুল হক অভিযোগ করেন, র‍্যাগিংয়ের সময় বাবা-মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়, কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং পরিচয়ের নামে অপমানজনক আচরণ করা হয়। পরে জাকসুর নেতা মোহাম্মদ আলী চিশতি, হুসনে মোবারক ও প্রক্টরিয়াল টিম এসে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় শনিবার ভুক্তভোগীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। পরে অভিযুক্ত শিক্ষার্থীরাও লিখিতভাবে ঘটনার দায় স্বীকার করেন। তাদের স্বীকারোক্তিতে ৫৫তম ব্যাচের ১৩ জন নবীন শিক্ষার্থীকে ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

১৫০ বছর উদযাপন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ ১৫০ বছর উদযাপন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব: ভূমিমন্ত্রী

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App