×

রাজধানী

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১১:২৭ এএম

রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের একটি বাসায় আকাশ রায় (২৪) নামের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু পঙ্কজ অধিকারী জানান, শুক্রাবাদে একটি চারতলা বাড়ির তিন তলায় ৫ জন মিলে মেস করে থাকতেন আকাশ। পঙ্কজ তিনদিন আগে তার বাসায় উঠেন। আজ ভোরে বাড়িটির নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার ব্যবহৃত ফোনটি বাসার ছাদে পড়েছিল। আর তার মুখ দিয়ে হারপিকের গন্ধ পাওয়া যাচ্ছিলো।

তিনি বলেন, "আমাদের ধারণা তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এবং লাফ দেওয়ার আগে সে হারপিক পান করতে পারে।"

ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে অনার্স শেষ করেছেন আকাশ। তার বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। বাবার নাম রতন রায়। তার পরিবারের সবাই গ্রামে থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশকে তার বন্ধু সকালে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার শপথ নিলেন এক ঝাঁক তরুণ নারী

দুই দিনব্যাপী তরুণ নারী সম্মেলন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার শপথ নিলেন এক ঝাঁক তরুণ নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App