×

জাতীয়

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন-ভাতা বাড়ার প্রত্যাশার মধ্যেই বৈশাখী ভাতায় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতার হার বর্তমানের তুলনায় কমানোর কথা বলা হয়েছে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুযায়ী, এই হার কমিয়ে ১৫ শতাংশ করার কথা রয়েছে। ফলে নতুন বিধান কার্যকর হলে বৈশাখী ভাতার হার ৫ শতাংশীয় পয়েন্ট কমবে।

তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর কারণে বৈশাখী ভাতা থেকে পাওয়া টাকার পরিমাণ অনেকের ক্ষেত্রে বর্তমানের তুলনায় বাড়তেও পারে। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এ বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বিভিন্ন সুবিধাতেও পরিবর্তন আনার কথা রয়েছে। এসব ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে সরকার।

অন্যদিকে পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে বহাল রাখার প্রস্তাব রয়েছে। তবে এসব ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হতে পারে। ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করে। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

মূল বেতন ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বাড়িভাড়াসহ নতুন বিভিন্ন ভাতা ২০২৮ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল অনুমোদিত হলেও বিভিন্ন ভাতার চূড়ান্ত হার ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় গেজেট ও পরবর্তী নির্দেশনায় স্পষ্ট হবে। ফলে বৈশাখী ভাতার হার ১৫ শতাংশ করার প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হবে কি না, সেটিও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পে-স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App