×

রাজধানী

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১২:২৩ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) বন্দি রাসেল (৩৪) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাসেল নামে ওই যুবক হাজতী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা এবং তার মামলার বিবরণ জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App