×

রাজধানী

মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক অভিযানে গিয়ে গুলিবিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক অভিযানে গিয়ে গুলিবিদ্ধ

ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক। যাত্রাবাড়ীর সায়দাবাদ রেল লাইনের পাশে মাদকবিরোধী অভিযানের সময় ‘সন্ত্রাসীদের গুলিতে’ সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

এ তথ্য জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনসংযোগ আব্দুল হালিম রাজ বলেছেন, সিদ্দিকুর রহমান ঢাকা মেট্রোর (দক্ষিণ) পরিদর্শক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক রাজিউর রহমান বলেছেন, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সায়েদাবাদ রেল ক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযানে যান।

তিনি বলেন, দলটি সেখানে যাওয়ার পর দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে তিনজনকে হেঁটে আসতে দেখে অধিদপ্তরের দলটি চ্যালেঞ্জ করে। তখন ওই ব্যক্তিরা পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে ৪ রাউন্ড গুলি করে। এর মধ্যে একটি গুলি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ের হাঁটুর নিচে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App