×

জাতীয়

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করে সকাল ৯টা ৫০ মিনিটে মোংলায় অবতরণ করেন তিনি।

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এ ছাড়া সফরসঙ্গী দলে রয়েছেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, পিজিআরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

মোংলার কর্মসূচি শেষে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি

জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত কি ট্রাম্প?

আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত কি ট্রাম্প?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App